০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান।
যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
সোমবার (১১ মে) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুরজাদেহ। তিনি স্যাটেলাইট–সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন।
মিজানের প্রতিবেদনে বলা হয়, শাকুরজাদেহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন।
অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস সোসাইটি’ দাবি করেছে, ২৯ বছর বয়সি এই মহাকাশ প্রকৌশল স্নাতককে ২০২৫ সালে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: রয়টার্স।





















