০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেহরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও উপস্থিতি অঞ্চলজুড়ে সহিংসতা এবং অস্থিতিশীলতা বাড়াচ্ছে।

বাঘাই ওয়াশিংটনের যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘অযৌক্তিক’ দাবি করে বলেন, ইরানের প্রস্তাব ছিল দায়িত্বশীল ও বাস্তবসম্মত।

ইরানের দাবির মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা।

এছাড়া হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং লেবাননসহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ও তেহরানের প্রস্তাবে রয়েছে।

ইরানের মুখপাত্র ইউরোপীয় দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ না পাঠানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং বর্তমান সংকটে ইরানের প্রস্তাবই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর সবচেয়ে যৌক্তিক পথ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২২ Time View