০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিনেই দেশে এলো ১৪৪ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, মে মাসের প্রথম ১১ দিনে গড়ে প্রতিদিন প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে, গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
১৬৮ Time View