০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে ইসরাইলের গোপন ঘাঁটির খবর নাকচ করল বাগদাদ।

ইরাকের নজাফ মরুভূমিতে ইসরাইলের গোপন সামরিক ঘাঁটি থাকার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ মে) সরেজমিন পরিদর্শনের পর ইরাকি কর্তৃপক্ষ জানায়, পুরো এলাকা ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারির আওতায় রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেখানে কোনো অজ্ঞাত সামরিক স্থাপনা বা সন্দেহজনক তৎপরতার অস্তিত্ব নেই।

একই সঙ্গে কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তুলেছে বাগদাদ।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় সহায়তার জন্য ইসরাইল ইরাকের মরুভূমিতে গোপন সামরিক স্থাপনা গড়ে তুলেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই স্থাপনাটি ইসরাইলি বিমানবাহিনীর লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তবে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মরুভূমি অঞ্চলসহ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে এবং সেখানে কোনো অননুমোদিত ঘাঁটি নেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৩৪ Time View