০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে চীনের সাহায্য দরকার নেই: ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই।

চীন সফরে যাওয়ার আগে মঙ্গলবার (১২ মে) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘একভাবে হোক বা অন্যভাবে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে।’

তিন দিনের সফরে বুধবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি।

তবে একইসঙ্গে ট্রাম্প বলেন, ইরান ইস্যু নিয়েও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হবে এবং এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিলেন।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে মূল্যস্ফীতি ও বিশ্ব অর্থনীতিতে চাপ বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফরে ট্রাম্পের সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ কয়েকজন মার্কিন ব্যবসায়ী নেতাও থাকবেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নতুন ‘বোর্ড অব ট্রেড’ গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এছাড়া তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৩২ Time View