০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবছরই খেলোয়াড়দের মারামারি হয়: পেরেজ।
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
সম্প্রতি ফেদরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির হাতাহাতির খবর প্রকাশ্যে আসার পর এ নিয়ে কথা বলেন তিনি।
পেরেজের মতে, মারামারির চেয়ে ঘটনাটি বাইরে ছড়িয়ে পড়াই বেশি ক্ষতিকর।
তিনি বলেন, ‘আমি ২৬ বছর ধরে এখানে আছি। এমন কোনো বছর নেই যেখানে দুই-চারজন খেলোয়াড় মারামারি করেনি।’
তার ভাষ্য, তরুণ খেলোয়াড়দের মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে এবং পরে তারা আবার বন্ধু হয়ে যায়।
এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের পর রিয়াল শিবিরের অস্থিরতা আরও আলোচনায় আসে।
ঘটনার জেরে দুই খেলোয়াড়কে জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে।
পেরেজ আরও বলেন, দলের ভেতরের বিষয় যারা বাইরে প্রকাশ করেছে, তাদের সফল হতে দেওয়া হবে না।





















