০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কারচুপির অভিযোগে দিল্লিতে আন্দোলনের ইঙ্গিত মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ভোটে অনিয়ম, এসআইআর প্রক্রিয়া ও গণনা নিয়ে অভিযোগ তুলে এবার জাতীয় পর্যায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কালীঘাটে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুধু রাজ্যেই নয়, দিল্লিতেও এ ইস্যুতে কর্মসূচি নেওয়া হতে পারে।

বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি দলীয় সাংসদদের আক্রান্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং প্রতিটি ঘটনার লিখিত ও অনলাইন নথি সংরক্ষণের নির্দেশ দেন।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে এবং অনেকে ঘরছাড়া হয়েছেন। এ নিয়ে ভবিষ্যতে আইনি লড়াইয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান নেতারা।

এ সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্না বা অবস্থান কর্মসূচির প্রস্তাব দেন। জবাবে মমতা বলেন, ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট-পরবর্তী পরিস্থিতিকে জাতীয় গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থার প্রশ্ন হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। এর মাধ্যমে বিজেপিবিরোধী বৃহত্তর বিরোধী ঐক্যের নতুন বার্তাও দিতে চায় দলটি।

অন্যদিকে বিজেপি তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, অনেক অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
২৯ Time View