০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহে ২২০ হিজবুল্লাহ যোদ্ধা হত্যার দাবি ইসরাইলের

দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আইডিএফ সদস্যদের ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতায় জড়িত ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একই সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ৪৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের দুই দিনের সংলাপ শেষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি এ সংলাপকে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন।

গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই নতুন করে ৪৫ দিনের জন্য তা বাড়ানো হলো।

এর আগে গত ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। প্রায় দেড় মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩৩ Time View