০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে না ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত রাখা হবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।”

তিনি দাবি করেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ট্রাম্পের অভিযোগ, অতীতে ইরান রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই প্রণালি বন্ধ করেছিল।

তার ভাষায়, “ইরান আগেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।”

ট্রাম্প আরও বলেন, “তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।”

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে। বিশ্বের জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩১ Time View