০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা থাকলেও পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

শাহবাজ শরিফের দাবি, ইরান, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ওপর আস্থা রাখছে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার মানসিকতা প্রয়োজন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দুই দেশের চলমান আলোচনা মূলত ‘বিশ্বাস সংকটে’ ভুগছে। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নয়াদিল্লিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ ইরানের আছে।

তবে একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানকে বিশ্বাস করার যথেষ্ট কারণও আমেরিকার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
২৯ Time View