০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে ‘উপড়ে ফেলার’ অঙ্গীকার মোজতবা খামেনির, আখ্যা দিলেন ‘মারাত্মক ক্যানসার’

বেঙ্গল আই ডেস্ক | আন্তর্জাতিক ইসরায়েলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের একটি ‘বিপজ্জনক ও মারাত্মক ক্যানসারযুক্ত টিউমার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের প্রভাবশালী নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি রাষ্ট্রটিকে সমূলে উপড়ে ফেলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতি ‘কঠোর চপেটাঘাত’

মোজতবা খামেনি তাঁর কড়া বার্তায় বলেন, চাপিয়ে দেওয়া দ্বিতীয় যুদ্ধের সময়ে ইরান তার বিধ্বংসী আঘাতের মাধ্যমে জায়নবাদী (ইহুদিবাদী) শাসনকে সম্পূর্ণ অসহায় করে তুলেছিল। ইসরায়েলের ওপর ইরানের এই পাল্টা পদক্ষেপকে তিনি প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে অভিহিত করেছেন।

হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বয়কটের ডাক

চলতি বছরের পবিত্র হজ মৌসুমের প্রেক্ষাপট টেনে খামেনি বলেন, এবারের হজে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বর্জনের আহ্বান এক বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করছে।

তাঁর মতে, এখন থেকে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক’—এই দুটি বাক্য সমগ্র ইসলামি উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে।

নতুন ইসলামী সভ্যতার ইঙ্গিত

পশ্চিমা আধিপত্যবাদের পতনের ইঙ্গিত দিয়ে মোজতবা খামেনি তাঁর বার্তায় দৃঢ়তার সঙ্গে বলেন, “ভবিষ্যৎ হলো ইসলামি উম্মাহ এবং একটি নতুন ইসলামী সভ্যতার।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
১২৫ Time View