যেকোনো সময় মরে যেতে পারি: মাহির আবেগঘন পোস্ট
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী।
সেখান থেকেই দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’
এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে পরের অংশে মাহি তার এই অনুভূতির কারণও ব্যাখ্যা করেন।
তিনি জানান, সামনে ঘটে যাওয়া একটি আকস্মিক মৃত্যুর ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি লেখেন, ‘আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে কখনও দেখিনি। দম বন্ধ লাগতেছে।’
তবে ঠিক কী ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তার এই পোস্টে জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুভাবনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে—এমন ইঙ্গিতই পাওয়া যায়।


























